চিরকুটে চারজনের নাম লিখে কলেজছাত্রের আত্মহত্যা

২৬ নভেম্বর ২০২১, ১০:০৮ PM
আত্মহত্যার আগে লেখা চিরকুট

আত্মহত্যার আগে লেখা চিরকুট © ছবি : সংগৃহীত

‘রবিন, হৃদয়, সজল ও জুয়েল আমার মৃত্যুর জন্য দায়ী’ এভাবে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্র (২২)। চিরকুটে আরও লিখেছেন, ‘মা আমাকে মাফ করে দিস। মুন্নি আমি তোকে অনেক ভালোবাসি। ভালো থাকিস তুই সুখে থাকিস।’

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার কাটাখালীর কুখুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মারুফ হোসেন আকাশ। তিনি ওই এলাকার আবু তালুকদারের ছেলে। পুঠিয়ার বানেশ্বর কলেজে সমাজকর্ম বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে চার যুবক মারুফের মোবাইল ফোন কেড়ে নেন। শুক্রবার সকালে তিনি মোবাইল ফেরত চাইতে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেন। পরে দুপুরের দিকে বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দুপুরে খাওয়ার সময় অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে তার মরদেহ দেখা যায়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান চিরকুট পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence