প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১৫ নভেম্বর ২০২১, ১১:৪৯ PM
দুজনেই এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন

দুজনেই এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন © প্রতীকী ছবি

স্কুলের সহপাঠীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সূত্রে ঘনিষ্ঠতা এবং তা মুঠোফোনে ধারণ। তবে সে ঘনিষ্ঠ ছবি  ফেসবুকে প্রকাশ করে দেয় সহপাঠী প্রেমিক। এতে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের পাঁচপুঙ্গলী গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা শিক্ষার্থী আকলিমা আক্তার আঁখি (১৭) পাঁচপুঙ্গলী গ্রামের বাসিন্দা ও এবারের এসএসসি পরীক্ষার্থী। তার প্রেমিক অভিযুক্ত শিক্ষার্থী একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সাগর সরকার (১৮)।

জানা যায়, পুঙ্গলী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় সহপাঠী একই গ্রামের সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আঁখির। তারা দুজনেই এ বছরের এসএসসি পরীক্ষার্থী। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এই সুযোগে প্রেমিক সম্প্রতি তাদের ঘনিষ্ঠ ছবি ফেসবুকে প্রকাশ করে দেয়। এতে লজ্জা ও ক্ষোভে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মেয়েটির বাবা দিনমজুর। সোমবার দুপুরে বাইরে কাজে বের হন তিনি। পরে তার জন্য খাবার নিয়ে যান মা। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় ঘরের আঁড়ার সঙ্গে ওড়নায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ বিকেলের দিকে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬