প্রেমিকের ওপর অভিমান, গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪ নভেম্বর ২০২১, ০৯:৪৬ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে প্রেমিকের ওপর অভিমান করে সুমাইয়া নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। সুমাইয়া ওই মহল্লার সবুজ শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, পাঁচ বছর বয়স হওয়ার পর সুমাইয়া তার নানির কাছে থাকতে শুরু করে। সে পৌর সদরে অবস্থিত শাহিদা কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতো। পড়াশোনা করা অবস্থায় চাঁচকৈড় সওদাগর মহল্লার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক চলাকালীন প্রেমিকের ওপর অভিমান করে সুমাইয়া আত্মহত্যা করে। 

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মতিন জানান, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে।

বিএনপির এমপি হচ্ছেন ‘মায়ের ডাক’র তুলি
  • ২০ এপ্রিল ২০২৬
নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের
  • ২০ এপ্রিল ২০২৬
লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬