নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের

২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ PM
নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের

নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের © সংগৃহীত

সিরিজে টিকে থাকার ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শুরু থেকেই দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা, ফলে চাপে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। সেই চাপ কাজে লাগিয়ে পাওয়ার প্লের মধ্যেই জোড়া উইকেট তুলে নেয় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৬ রান। কেলি ১৫ ও ল্যাথাম ১১ রানে ক্রিজে আছেন। 

এর আগে, টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম চার ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম, দুজনেই একটি করে মেডেন ওভার দেন। এতে করে ওই সময় পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে তাসকিনের বোলিংয়ে কেলি টানা দুই বলে ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকান। পরের ওভারের প্রথম বলেই শরিফুলও একটি চার হজম করেন। যদিও টানা তিন বলে বাউন্ডারি এলেও রানের গতি খুব একটা বাড়েনি।

অষ্টম ওভারে আক্রমণে এসেই সাফল্য পান নাহিদ রানা। তিনি হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করেন। পরের ওভারের প্রথম বলেই উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তিনি। দলীয় ২৫ ও ২৮ রানে দুই উইকেট হারায় নিউজিল্যান্ড।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬