প্রেমিকার বিয়ে, হতাশায় স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

১৩ নভেম্বর ২০২১, ০৮:০১ PM
ফারহান আহম্মেদ সাকিব

ফারহান আহম্মেদ সাকিব © সংগৃহীত

নিজের ফেসবুকে আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান আহম্মেদ সাকিব। শুক্রবার (১২ নভেম্বর) রাতে বিষপান করার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তে শেষে আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেলে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ।
 
সাকিব মিয়া আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজুল মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার হাবিব বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ছয়জনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুইজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেন। পরে মেয়ের বাবা খুঁজে বের করে তার মেয়েকে নিয়ে বাড়িতে নিয়ে যান। একই সঙ্গে মেয়েকে বাধ্য করে সাকিবকে তালাক দেওয়ার জন্য। মেয়ে সাকিবকে তালাক দিয়েও দেন। গত কয়েকদিন আগে ওই মেয়েকে তার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। তারপর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন সাকিব।

শুক্রবার রাতে সাকিব তার নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন ‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকবো আমার মায়ের মোনাজাতে’। এর কিছুক্ষণ পরই বিষপান করেন সাকিব। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিব। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবাইয়ের আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence