হতাশাগ্রস্ত হয়ে রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

০৬ নভেম্বর ২০২১, ১০:৩০ PM
রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল রোহান

রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল রোহান © প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ওয়াপদা রোডে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার নাম বিজয় ইসলাম রোহান (১৬)।

বেশ কিছুদিন ধরে কোনও কারণে হতাশাগ্রস্ত ছিল সে। সে কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের। টাঙ্গাইল সদর উপজেলার মরহুম ইউসুফ আলীর ছেলে রোহান। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

মৃতের ভাই হৃদয় ইসলাম বলেন, রোহান কিছুদিন ধরে কোনও কারণে হতাশাগ্রস্ত ছিল। হয়তো তাই এ ঘটনাটি ঘটিয়েছে। তবে আমাদের কোনও অভিযোগ নেই, আমরা বিনা ময়নাতদন্ত নিতে চাচ্ছি।

তিনি আরও বলেন, রামপুরায় ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬