কলেজছাত্রী পূর্ণিমা চাকমার ঝুলন্ত লাশ উদ্ধার

২৯ অক্টোবর ২০২১, ১০:১৬ PM
পূর্ণিমা চাকমা

পূর্ণিমা চাকমা © সংগৃহীত

রাঙ্গামাটির রাজবাড়ি এলাকার একটি বাড়ি থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পূর্ণিমা চাকমার মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ণিমা রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি জুরাছড়ি উপজেলার ৫ নম্বর দুমদুম্য ইউনিয়নের বগাহালি এলাকায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রতিবেশীর বরাত দিয়ে জানান, পূর্ণিমা জেলার রাজবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে প্রতিবেশীরা তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান বাসার মালিক। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ণিমার দেহ কীভাবে ঝুলছিল, বাসার মালিকের নামই বা কী এসব প্রশ্নের উত্তর দিতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) বলেন, কলেজছাত্রীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত করা হবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি কবির হোসেন জানান, ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী ব্যক্তিগত সমস্যার কারণে গলায় ফাঁস নিয়েছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence