ধর্ষণ মামলা থেকে বাঁচতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন ছাত্রলীগ নেতা

১৪ অক্টোবর ২০২১, ১০:৩২ PM
সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু সুফিয়ান

সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু সুফিয়ান © সংগৃহীত

ধর্ষণ মামলা থেকে রক্ষা পেয়ে এবার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম মো. আবু সুফিয়ান। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আবুল বাসারের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে কোর্ট এফিডেভিট করে বিয়ে করেন সুফিয়ান।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা সুফিয়ান একই বাড়ির তার দূর সম্পর্কের আত্মীয় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী জানান, ভিকটিম এবং অভিযুক্ত ছেলে আত্মীয় হয়। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে তারা কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে। আবু সুফিয়ান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলেও নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘ভুক্তভোগী শিশুর বাবা-মা অভিযোগ করে গত মঙ্গলবার রাতে সুফিয়ান তাদের মেয়েকে ধর্ষণ করে। আমি মৌখিকভাবে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হককে ফোনে অভিযোগের বিষয়টি অবহিত করি। ওসি আমাকে জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় পাঠিয়ে দেন। আমি সর্বাত্মক আইনগত প্রদক্ষেপ গ্রহণ করব।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, একটা বাল্য বিয়ে হচ্ছে বলে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ছেলে পক্ষ পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আর থানায় আসেনি এবং কোনো লিখিত অভিযোগও করেনি।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬