ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়

০২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ PM
বিশেষ ফিটনেস ক্যাম্পে অংশ নিচ্ছেন ক্রিকেটাররা

বিশেষ ফিটনেস ক্যাম্পে অংশ নিচ্ছেন ক্রিকেটাররা © সংগৃহীত

চলতি এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। সেই লক্ষ্যেই বিশেষ ফিটনেস ক্যাম্পে অংশ নিচ্ছেন ক্রিকেটাররা। এতে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি আশেপাশে থাকা সম্ভাবনাময় ক্রিকেটাররাও যোগ দেন।

এ নিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ফিটনেস ট্রেইনার ইয়াকুব চৌধুরি ডালিম জানান, এই ক্যাম্পের মূল উদ্দেশ হচ্ছে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বাড়ানো এবং আসন্ন সিরিজের জন্য সর্বোচ্চ প্রস্তুত করা।

তার ভাষ্যমতে, ‘এটা হচ্ছে কম্বাইন ফিটনেস সেশন। এখানে ব্যাটারদের এ্যারোবিক ফিটনেসের দিকে আমরা জোর দিচ্ছি যাতে কম সময়ে অনেকটা দূরত্ব কাভার করতে পারে। এ কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। ওভারঅল সবারই ফিটনেস লেভেল হাই। গত এক সপ্তাহ যাবত তারা খুব ভালো কন্ডিশনে আছে। আমি এবং আমার কলিগ (ইফতেখার ইফতি) দুজন সমন্বয় করে এই ফিটনেস ট্রেনিং চালাচ্ছি। স্ট্রেন্থ, রানিং, ফ্লেক্সিবিলিটি—সবকিছুই আমরা এই সেশনে রাখছি। এতে করে আমি বিশ্বাস করি যে তাদের ফিটনেস লেভেল অনেক হাই হবে।’

ফাঁকা সময়ে সেটা ফিটনেসে কাজে লাগিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে ইয়াকুব ডালিম বলেন, ‘আসলে আমাদের শিডিউলটা এত টাইট থাকে যে আসলে উইন্ডোটা বের করা অনেক জটিল হয়। কোচের রিকমেন্ডেশনের মাধ্যমে আমরা একটা উইন্ডো বের করেছি যাতে করে একটা সপ্তাহ যেন আমরা বিশেষভাবে কাজ করতে পারি, যাতে তাদের ফিটনেস লেভেল হাই থাকে৷’

প্রতিদিন টানা ৫-৬ ঘণ্টা অনুশীলন খেলোয়াড়দের জন্য হিতে-বিপরীত হতে পারে কি না, সে প্রশ্নের উত্তরে এই ফিটনেস ট্রেইনার বলেন, ‘ওভার ট্রেনিং বা ফ্যাটিগ, সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করছি। এখানে আসলে ওভার ট্রেনিং যাতে না হয় সেটা আমরা ওদের লোড ক্যালকুলেশন করছি। কার কতটুকু লোড করা দরকার, সেই লোড-ওভারলোড হিসাব রেখেই ট্রেনিং করাচ্ছি। কারণ আপনারা জানেন, সিরিজ শুরুর আগে ওই পরিমাণ ফিট না থাকলে ম্যাচগুলো খেলা অনেক কঠিন।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9