প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্ত্রী

০২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ PM
বিজন কান্তি সরকার ও তানভীর গণি

বিজন কান্তি সরকার ও তানভীর গণি © টিডিসি সম্পাদিত

প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাবেক সচিব বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরেক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া তানভীর গণি বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক দায়িত্ব পালন করবেন। তিনি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে, যা বিভিন্ন দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়।

এর আগে, আরও দুজনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়। তারা হলেন, মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। শাকিরুল ইসলাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন। সাইয়েদ আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন যুব কর্মসংস্থান বিষয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬