লাশের পোস্টমর্টেম না করার শর্ত লিখে ছাত্রীর আত্মহত্যা

১৪ অক্টোবর ২০২১, ০৯:৫৮ AM
লাশের পোস্টমর্টেম না করার শর্ত লিখে ছাত্রীর আত্মহত্যা

লাশের পোস্টমর্টেম না করার শর্ত লিখে ছাত্রীর আত্মহত্যা © সংগহীত

‘আমার লাশ যেন পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করা না হয়। সবাই আমার জানাজাতে শরীক হবেন।’ মৃত্যুর আগে নিজের খাতায় কথাগুলো লিখে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ফারহানা (১৫) নামে এক স্কুল ছাত্রী।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা পলাশবাড়ি ইউনিয়নের মন্ডলগাতি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়েরর দশম শ্রেণির ছাত্রী।

ফারহানার মামা আশরাফ মুন্সী জানান, নানির সাথে কথাকাটাকাটি হওয়ায় অভিমান করে ফারহানা। পরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনার সময় বাড়ির অন্য সবাই কাজের জন্য বাইরে ছিল।

নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, খাতায় একটি লেখা পাওয়া গেলেও তদন্তের জন্য ফরহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence