সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন

৩১ মার্চ ২০২৬, ১০:১২ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:১৬ AM
উপবন এক্সপ্রেসে আগুন

উপবন এক্সপ্রেসে আগুন © টিডিসি ফটো

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে যাওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ট্রেনটি থামিয়ে দেয়া হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন এবং অনেকেই বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেয়া এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে দ্রুত ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬