ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশু ও ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

০৮ মার্চ ২০২৬, ০৩:৫২ PM
ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা ব্যক্তি। রবিবার সকালে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে

ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা ব্যক্তি। রবিবার সকালে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে © টিডিসি

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত শিশু ১৩ মাস বয়সী তালহা ভাঙ্গুড়া উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে। আর ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তর নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শিশু তালহা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায় বাড়ির আঙিনায় রাখা পানি রাখার পাত্রে পড়ে যায়। স্বজনরা তালহাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাত্রের মধ্যে থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিন সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে অজ্ঞাত ওই যুবক রেললাইনের ওপর দিয়ে হেঁটে বড়ালব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থনেই মারা যান তিনি। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া যায়নি। অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। আর ট্রেনের ধাকায় অজ্ঞাত ব্যাক্তি নিহত হওয়ার বিষয়ে ওসি বলেন, এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9