২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাটা-সিম

৩১ মার্চ ২০২৬, ১০:০৯ AM
২১ বছর পূর্তিতে বিশেষ অফারের ঘোষণা দিয়েছে টেলিটক

২১ বছর পূর্তিতে বিশেষ অফারের ঘোষণা দিয়েছে টেলিটক © সংগৃহীত

রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের ২১ বছর পূর্তিতে বিশেষ অফারের ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী বড় ছাড়ে টেলিটকের সিম কেনা যাবে। এ ছাড়া ২১ জিবি ইন্টারনেট কেনা যাবে মাত্র ১২১ টাকায়। মেয়াদ থাকবে ২১ দিন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত এ অফার উপভোগ করা যাবে। টেলিটকের ওয়েবসাইটে বলা হয়েছে, ২১ বছর পূর্তিতে টেলিটকের সিমে বিশাল মূল্য ছাড় থাকছে। স্বাধীন সিম ১৫০, জেন-জি সিম ১০০ এবং সিম রিপ্লেসমেন্ট করা যাবে মাত্র ১৫০ টাকায়।

আরও পড়ুন: বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার ও পয়েন্টে এ সেবা পাওয়া যাবে। ২১ বছর পূর্তি উপলক্ষে ‘ধামাকা অফারে’ ২১ জিবি ডাটা কেনা যাবে, মেয়াদ হবে ২১ দিন। এর মূল্য থাকবে ১২১ টাকা। অফার পেতে রিচার্জ করতে হবে ১২১ টাকা। কিংবা ডায়াল করতে হবে *১১১*২১*১#।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬