শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে বড় খবর দিল মাউশি

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগের তৈরিকৃত সফটওয়্যার দিয়েই বদলি কার্যক্রম শুরু করবে সংস্থাটি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) মাউশির একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির প্রথম নীতিমালা তৈরির পর একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে যে সফটওয়্যার তৈরি করা হয়েছিল ওই সফটওয়্যারের মাধ্যমেই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। টেলিটক ওই প্রতিষ্ঠানের সফটওয়্যারটি ব্যবহারের আনুষ্ঠানিকতা শেষের কার্যক্রম চলছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি সফটওয়্যার নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছি না। আগের রেডি করা সফটওয়্যারের মাধ্যমেই বদলির কার্যক্রম পরিচালনা করা হবে। এখন কেবল সফটওয়্যারের ডেমো দেখানোর কার্যক্রম বাকি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি সফটওয়্যারের ডেমো দেখাতে আমাদের বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে টেলিটকের সঙ্গে কথা বলছি। সফটওয়্যারে ডেমো দেখার পর বদলির পরবর্তী কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও এ কার্যক্রম  কবে থেকে শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9