মাতৃভাষা দিবসে ২১ টাকায় ২.১ জিবি ইন্টারনেট কেনার সুযোগ, জেনে নিন নিয়ম

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ AM
টেলিটক

টেলিটক © প্রতীকী ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক তাৎপর্যকে স্মরণীয় করে রাখতে গ্রাহকদের জন্য বিশেষ ডাটা ক্যাম্পেইন চালু করেছে দেশের অন্যতম শীর্ষ দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক। মাত্র ২১ টাকায় ২.১ জিবি ইন্টারনেট কেনার সুযোগ দিচ্ছে অপারেটরটি।

প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, জাতীয় ভাবগাম্ভীর্য ও চেতনার সঙ্গে ডিজিটাল সেবা এবং গ্রাহকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। টেলিটক মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের অসামান্য আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রতীকী বোনাস অফারটি সাজিয়েছে।

টেলিটক জানিয়েছে, এ বিশেষ অফারের মাধ্যমে তারা চায় ভাষার চেতনায় সংযুক্ত থাকতে এবং দেশের টাকা দেশে রাখতে গ্রাহকদের উৎসাহিত করা।

অফার অনুযায়ী গ্রাহকরা মাত্র ২১ টাকায় ২.১ জিবি ইন্টারনেট (মেয়াদ ৩ দিন) পেতে পারবেন। অফারটি গ্রহণের জন্য গ্রাহকরা রিচার্জ করুন ২১ টাকা অথবা ডায়াল করুন *১১১*২১২১#।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬