ফেনসিডিলসহ আটক হলেন ছাত্রলীগ নেতা

০৪ অক্টোবর ২০২১, ১২:৫৪ PM
আটক ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ তমাল

আটক ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ তমাল © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (০৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বারঘরিয়া মহানন্দা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল (৩০) ও পৌর এলাকার নাখরাজপাড়ার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল (২৮)।
 
চাঁপাইনবাবগঞ্জ পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দীন সরদার জানান, শিবগঞ্জ থেকে জেলা শহরে একটি বড় মাদকের চালান আসছে- এমন সংবাদ পেয়ে তারা মহানন্দা ব্রিজে তল্লাশি চৌকি বসান। এ সময় তল্লাশি করে একটি মোটরসাইকেল থাকা দুইজনের কাছে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করে নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান আছে।  
 
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ বলেন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমালের এই কাজের দায়ভার কেউ নেবে না। দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close