ছাত্রীর সুইসাইড নোটে লেখা, ‘জহিরুলরে ক্ষমা করিও না’

২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩ PM
মিমের সুইসাইড নোটে

মিমের সুইসাইড নোটে © সংগৃহীত

পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেছে মীম আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী। এ ঘটনায় শনিবার (২৫ সেপ্টেম্বর) নিহত মীম আক্তারের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

আত্মহত্যার পূর্বে চিরকুটে পরিবারের উদ্দেশ্যে মিম লিখে, ‘‘বাবা মা ভাই বোনরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা তুমি এরা বাড়ির বাচ্চুর ছেরা (ছেলে) জহিরুলেরে ক্ষমা করিও না। এ আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে। আমি এত বড় পাপ নিয়ে বেঁচে থাকতে পারব না। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা আমার বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল, কিন্তু ও (জহিরুল) আমাকে বেঁচে থাকতে দিল না।’’

ময়মনসিংহয়ের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামে এই ঘটনা ঘটে। মীম আঠারবাড়ী এমসি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গতকাল শনিবার নিহত মীম আক্তারের বাবা তেলুয়ারী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল মিয়ার (১৯) নামে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার সময় পরিবারের অগোচরে বিষপান করে টয়লেটের পাশে পড়েছিল মীম। পরে মীম আক্তারের মা নেহেরা আক্তার তাকে দেখতে পান। মীমের বাবা সাইফুল ইসলামকে খবর দিলে তাৎক্ষণিক তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মীমের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে মারা যায় সে। গত শুক্রবার মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার সকালে তেলুয়ারী গ্রামের নিজ বাড়িতে মীমকে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, এ-সংক্রান্তে অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence