মোটরসাইকেল কিনে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮ PM
নিজ বাসভবন থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ

নিজ বাসভবন থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ © প্রতীকী ছবি

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী রাইয়ান (১৫) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ডের নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করেছিল রাইয়ান। কিন্তু তা না পেয়ে বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে কোতোয়ালি থানার এসআই সুলতান মাহমুদ জানান, ব্রাউন কম্পাউন্ডের বাসিন্দা শাহজাদার ছেলে রাইয়ান মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময়ে মাদকসেবনের ঘটনায় বাসায় ঝামেলা করত সে। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে বিবাদ করে আসছিল ওই ছাত্র।

“বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাইয়ান। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।”

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬