বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন

২০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ PM
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন © সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারণে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি এক বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। সোমবার (২০  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই সংলাপে ইসরায়েলের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। গত ১৬ এপ্রিল থেকে কার্যকর হওয়া ১০ দিন মেয়াদী যুদ্ধবিরতির মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা শুরু হলো।

যুক্তরাষ্ট্রে মধ্যস্থতায় এই আলোচনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন । তিনি আশা প্রকাশ করেন যে, এই আলোচনার মাধ্যমে চলমান যুদ্ধের অবসান ঘটবে এবং দক্ষিণ লেবাননের এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা সম্ভব হবে। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক রূপরেখা অনুযায়ী, গত সপ্তাহে ওয়াশিংটনে মুখোমুখি প্রাথমিক আলোচনার পর উভয় দেশই এই মর্মে একমত হয়েছে যে, তারা একে অপরের সাথে যুদ্ধাবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সদিচ্ছামূলক সরাসরি সংলাপে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে লেবাননের এই উদ্যোগের বিপরীতে অভ্যন্তরীণ বিরোধিতা দেখা দিয়েছে। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে সরাসরি এই আলোচনার তীব্র বিরোধিতা করেছে। সংগঠনটির আইনপ্রণেতারা এই ধরনের আলোচনায় সম্মত হওয়ার জন্য সরকারের কঠোর সমালোচনা করেছেন। তবে তাদের আপত্তি সত্ত্বেও, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ওয়াশিংটন বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬