একই ঘরে একইসঙ্গে দুই বোনের আত্মহত্যা

২১ সেপ্টেম্বর ২০২১, ১১:১০ AM

© প্রতীকী ছবি

সিলেটে একটি বসত বাড়ির থেকে এক সঙ্গে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরের ৪নং ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।

নিহতরা হলেন, ওই এলাকার কলিম উল্লাহর মেয়ে রানী বেগম তার বোন ফাতেমা বেগম।

সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা ঘটনাটি জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

তিনি আও বলেন, নিহত দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ, ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬