স্কুল খোলায় দীর্ঘদিন পর দেখা, সেই প্রেমিকের থেকে বাঁচতেই পদ্মায় ঝাঁপ স্কুলছাত্রীর

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৪ PM
নদীতে স্কুলছাত্রীর ঝাপ

নদীতে স্কুলছাত্রীর ঝাপ © প্রতীকি ছবি

প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের চেষ্টার শিকার হয় এক স্কুলছাত্রী (১৫)। আর তারপর নিজের সম্ভ্রম বাঁচাতে পদ্মায় ঝাঁপ দেয় সে। নদী থেকে স্থানীয় এলাকাবাসীর তৎপরতায় প্রাণে বাঁচলেও তাকে অসুস্থ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় সোমবার ওই ছাত্রী বাদী হয়ে প্রেমিক মো. ইব্রাহিম খলিলের (১৭) বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন আইনে শিশুকে যৌন নিপীড়ন করার একটি মামলা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রেমিক ইব্রাহিম খলিলকে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর নোয়াখালীপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। আর ভুক্তোভোগী রাজবাড়ী জেলা শহরের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। 

ওই স্কুলছাত্রীর অভিযোগ, ছয় মাস আগে তার প্রেমিক ইব্রাহিম খলিলের সঙ্গে তার পরিচয় হয়। ওই পরিচয়ের পর থেকেই মোবাইল ফোনে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে। দীর্ঘ দেড় বছর পর গত রোববার স্কুল খুললে দুপুর ১টার দিকে ইব্রাহিম তার সঙ্গে দেখা করে। 

পরে তারা জেলা শহরের গোদারবাজার এলাকায় নদীর তীরে ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে অনৈতিক প্রস্তাব দিয়ে পাশেই ইটভাটার মধ্যে ওই ছাত্রীকে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। 

সে তখন বাধা দিলে ইব্রাহিম আরও মরিয়া হয়ে ওঠে, রে ওই ছাত্রী উপায়ন্তর না দেখে দৌঁড়ে গিয়ে পাশের পদ্মা নদীতে ঝাঁপ দেয়।

ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গত রোববার রাত ১২টার দিকে ওই স্কুলছাত্রী মামলা করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার ইব্রাহিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence