আপত্তিকর ভিডিও ভাইরাল, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৫ PM
অভিযুক্ত চিত্তরঞ্জন দাস

অভিযুক্ত চিত্তরঞ্জন দাস © ফাইল ফটো

আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই নেতার নাম চিত্তরঞ্জন দাস। তিনি সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

এ বিষয়ে সবুজবাগ থানায় ভুক্তভোগী ওই নারী মামলা করেছেন । তাঁর শ্লীলতাহানি করা হয়েছে মর্মে মামলাটি করেন ভুক্তভোগী।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী ওই নারী এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় চিত্তরঞ্জন দাসকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মামলা সূত্রে জানা গেছে, রাজারবাগ কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে তাঁর শ্বশুরের চায়ের দোকান আছে। দোকানটি সংস্কার করতে দিচ্ছেন না ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাশ। উল্টো তাঁর শ্বশুরের কাছে কাউন্সিলর ৪০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি তাঁর কার্যালয়ে যেতে বলেন। তিনি স্বামীর সঙ্গে কার্যালয়ে গেলে শ্লীলতাহানি করা হয়।

ওই নারী বলেন, টাকার বিষয়ে কথা বলার পর কাউন্সিলর তাঁকে পাশের রুমে যেতে বলেন। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। সেখানে তিনি শ্লীলতাহানি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে চিত্তরঞ্জন দাস বলেন, ‘ওই সময় নাটকের রিহার্সাল দিচ্ছিলাম। নাটকের নাম “ঢাকার অসুখ ডাক্তার চাই”।’

কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence