প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, নুরের শাস্তি দাবি

০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শাস্তি দাবিতে পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) পক্ষে সমাজ সংস্কারক আরিফুল হক হীরক এই সংবাদ সম্মেলন করেন।

বুধবার (০১ সেপ্টম্বর) দাশুড়িয়ার শখের বাজারে সংবাদ সম্মেলনটি করা হয়। এ সময় হীরকের দুই সহযোগী আকাশ ইসলাম ও আলামিন হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্যে হীরক জানান, ডাকসুর সাবেক ভিপি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিসহ তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছেন। স্বাধীন দেশের সচেতন নাগরিক হিসেবে তিনি তা মেনে নিতে পারছেন না। নুরের বিরুদ্ধে থানা-আদালতে মামলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে নুরের শাস্তি দাবি করছেন।

প্রসঙ্গত, হীরক মহাদেবপুর গ্রামের সানাউল হকের ছেলে। তাঁর বা হাত নেই। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে যাচ্ছেন তিনি।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬