গাঁজাসহ পুলিশ কনস্টেবল ও ছাত্রলীগ নেতা আটক

৩১ আগস্ট ২০২১, ১১:২৩ PM
গাঁজাসহ পুলিশ কনস্টেবল ও ছাত্রলীগ নেতা আটক

গাঁজাসহ পুলিশ কনস্টেবল ও ছাত্রলীগ নেতা আটক © ফাইল ফটো

মোটরসাইকেল যোগে গাঁজা পাচারের সময় পুলিশের এক কনেস্টেবল ও এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কনস্টেবলের নাম মনির হোসেন। তিনি মাধবপুর থানায় কর্মরত। আর অপরজন উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)। শাকিল জগদীশপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি। 

জানা গেছে, গতকাল রাতে ভারত সীমান্ত থেকে দুই কেজি গাঁজা নিয়ে মাধবপুর আসছিলেন মনির ও শাকিল। একই সময় মাধবপুর থানার মনতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রতন লাল দেব মনতলা বাজারে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় এসআই রতন লাল দেব বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, ওই পুলিশ কনস্টেবল ও শাকিলের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। কনস্টেবল মনির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। 

চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close