ফেনসিডিল ও ইয়াবাসহ আবাসিক হোটেল থেকে ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

২২ আগস্ট ২০২১, ০৮:৩৫ PM
যশোরে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা

যশোরে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা © সংগৃহীত

ফেনসিডিল ও ইয়াবাসহ মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামের পুলিশের দুই কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরে শহরের একটি আবাসিক হোটেল থেকে গতকাল শনিবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।

পুলিশ বলছে, আটকের সময় মুজাহিদ ও আজমের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল, ১০টি ইয়াবা ও ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়।

মুজাহিদ যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাটের জয়গাছী গ্রামে। এ ছাড়া আজম মোল্যা ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামে তার বাড়ি।

আরও পড়ুন: মেডিকেল কলেজ খোলা নিয়ে দিনভর গুজব

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, গতকাল শনিবার রাতে পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা যশোরের একটি আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
close