গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

১১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ PM
জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের রায় অমান্য করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে—এমন অভিযোগ তুলে নেতারা জনগণের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুর মহানগরের শিববাড়ী মোড়ের ৩৬ জুলাই চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মো. খায়রুল হাসান, কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজারুল ইসলাম মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম ও নেয়ামত উল্লাহ শাকের এবং এনসিপির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাসের খান।

এ ছাড়া বক্তব্য দেন মহানগর শূরা সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা আমির মাস্টার মিয়াজ উদ্দিন, বাসন থানা আমির মাওলানা আকরামুল ইসলাম, পুবাইল থানার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট শামীম মৃধা, আইনজীবী থানা আমির অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, মহানগর ছাত্রশিবির সভাপতি জাকির হোসেন ও জেলা ছাত্রশিবির সভাপতি ইসমাইল পাঠানসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গণমানুষের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬