মুরগির চুরির অপবাদ দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

২১ আগস্ট ২০২১, ১১:৪১ PM
নূরল মজিদ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল

নূরল মজিদ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল © সংগৃহীত

মুরগি চুরির অপবাদ দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে মোরসালিন (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২১ আগস্ট) উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাঘপুর চয়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

নূরল মজিদ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল মোরসালিন। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে দীর্ঘ সময় মোরসালিনের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ঘরের ছাদের সঙ্গে ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছিল।  

পারিবারিক ও স্থানীয়রা জানান, প্রতিবেশী তাকে মুরগি চুরির অপবাদ দেয়। এছাড়াও স্থানীয় ফকির বাজারে সেলুনে চুল কাটতে গেলে কিছু বখাটে ছেলে সেখানে তাকে ঘেরাও করে লাঞ্ছিত করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬