ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার গ্রেফতার

১৯ আগস্ট ২০২১, ০৯:৩৭ AM
ইকমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার গ্রেফতার

ইকমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার গ্রেফতার © সংগৃহিত

ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানার এসআই আনোয়ার হোসেন। অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় মঙ্গলবার সকালে গুলশান থানায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন প্রতারণার শিকার গ্রাহক মো. তাহেরুল ইসলাম। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়। মামলায় চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহকে আসামী করা হয়। বাকী দুুজন আসামী হলেন- বিথী আক্তার ও কাউসার আহমেদ।

এর আগে, ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গুলশান থানার প্রতারণা ও ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬
টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬