গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

১৬ আগস্ট ২০২১, ০৭:৪১ PM
নিজ বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়

নিজ বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় © প্রতীকী ছবি

চট্টগ্রামের নন্দনকানন এলাকা থেকে দিপিতা প্রাচী তিসি (২২) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৬ আগস্ট) বিকেলে নগারীর কোতোয়ালি থানাধীন নিজ বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দিপিতা পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের অরুণ শীলের মৃত্যু। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তবে কোন বিশ্ববিদ্যালয় এবং কোন বর্ষের সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, নন্দনকানন এলাকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রী গলায় ফাঁস দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে। 

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬