মসজিদে হিন্দি গানে লাইকি ভিডিও, সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

০৮ আগস্ট ২০২১, ০১:২২ PM
ওই যুবক হলেন দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকার মো. ইয়াছিন

ওই যুবক হলেন দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকার মো. ইয়াছিন © সংগৃহীত

কুমিল্লায় মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে নেচে লাইকি ভিডিও করা সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী থেকে শনিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই যুবক হলেন দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকার মো. ইয়াছিন।

পরে রবিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আদালতে তোলা হলে বিচারক গোলাম মাহবুব খান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাশ জানান, নিজ বাড়ি থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত জুন মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মডেল মসজিদটি উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত সেখানে অনেকে যান।

এ মসজিদ প্রাঙ্গণে গত ২১ জুলাই একটি নাচগানের ভিডিও ধারণ করে অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম লাইকিতে প্রকাশ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নাচছেন।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬