মসজিদের বারান্দায় তরুণ-তরুণীর টিকটক, এলাকাবাসীর ক্ষোভ

০৭ আগস্ট ২০২১, ১১:০৪ AM
মসজিদের বারান্দায় টিকটক

মসজিদের বারান্দায় টিকটক © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় নির্মিত একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাটির সাধারণ মানুষের ভেতর। যদিও ভিডিওতে অংশ নেওয়া ওই দুই তরুণ-তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ওই টিকটকারদের খুঁজছে বলে জানা গেছে। 

স্থানীয়দের মতে, মসজিদের বারান্দায় টিকটকের বিষয়টি অভিনব কায়দায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। কারণ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় টিকটক করতে পারে না। 

মসজিদের প্রতি ভালোবাসা ও প্রগাঢ় বিশ্বাস প্রতিটি মুসলমান নর-নারী শাশ্বতভাবে হৃদয়ে ধারণ করে বলেও জানান তারা। 

জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিনন্দন মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। তবে এ মসজিদের বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ-তরুণী টিকটক ভিডিও বানিয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানান তারা।

টিকটক ভিডিওটি নজরে পড়েছে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানার। তার ফেসবুক আইডি থেকে ওই দুই তরুণ-তরুণীর পরিচয় চেয়ে একটি স্ট্যাটাসও দেন তিনি। 

তিনি জানান, মসজিদের বারান্দায় টিকটক ভিডিওর বিষয়টি মানুষের ভেতর ক্ষোভের সঞ্চার করেছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence