যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ AM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ আচরণ’ ও দেশটির নেতাদের ‘সাংঘর্ষিক অবস্থান’ কূটনীতির দাবির সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সমালোচনা করেন।

ইরানি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে আরাগচি মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার ও কূটনীতির পরিপন্থী।

আরাগচি আরও উল্লেখ করেন, ইরান অন্য পক্ষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নিজের দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান সব সময় উপযুক্ত এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও তিনি লাভরভকে জানান।

সূত্র: আল–জাজিরা

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬