এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর আত্মহত্যা

২৭ জুলাই ২০২১, ০৯:০২ AM
পরিবার দাবি করেছে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার

পরিবার দাবি করেছে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার © প্রতীকী ছবি

রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় একটি বাসায় আফসান ওমি (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) দুপুরে মানিকনগর হাফেজ সাহেবের গলির বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ছাত্রীর পরিবার মেজবাহ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছে। 

আফসান ওমি ফরিদপুর সদর উপজেলার মো. আবু মিয়ার মেয়ে। বর্তমানে মানিকনগর হাফেজ সাহেবের গলিতে পরিবারের সঙ্গে থাকত। সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার জানান, দুপুরে সংবাদ পেয়ে মানিকনগরের বাসা থেকে আফসানের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, আফসানের পরিবার দাবি করেছে মেজবাহ নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। আফসানের মা-বাবা বিষয়টি জানতে পারে এবং ওই ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করে। এরপরও মেজবাহ আফসানকে ফোনে ডিস্টার্ব করত। এসব কারণে আফসান দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় আফসানের পরিবার আত্মহত্যার প্ররোচনায় মেজবাহকে আসামি করে থানায় মামলা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশ।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬