দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা, বড় বোন আটক

২০ জুলাই ২০২১, ০৩:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

হবিগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের বড় বোনকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রীর নাম রুমানা আক্তার (১৫)।

সোমবার (১৯ জুলাই) জেলার সদর উপজেলার পইল ইউনিয়নের গড়েরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুমানা গড়ের পাড় গ্রামের গফুর আলীর মেয়ে ও দক্ষিণ পইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুমানার বড় বোন শাবানা বেগম (২০) মানসিকভাবে ভারসাম্যহীন। ঘটনার দিন সকালে শাবানা তার ছোট বোনকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রুমানার চিৎকার শুনে তার পরিবার তাকে সিলেচ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রুমানার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনহবিগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে শাবানাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬