বিয়ের আগে দুর্বৃত্তের এসিডে দগ্ধ তরুণী, হাসপাতালে ভর্তি

০৭ জুলাই ২০২১, ০৯:০৫ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে দুর্বৃত্তরা এক তরুণীর মুখ এসিডে ঝলসে দিয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত পেরুলেই ওই তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল আবছার ভুট্টো নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামু থানার ওসি মো. আনোয়ারুল আলম বলেন, এ ঘটনায় তরুণীর বাবা মামলা করেছেন। প্রধান আসামি ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে।

তরুণীর বাবা বলেন, পাশের গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ের কথা পাকা হয়েছিল। মঙ্গলবার দুপুরে কাবিননামা করে শুক্রবার আনুষ্ঠানিকতা শেষ করার কথা ছিল। মঙ্গলবার ভোরে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এসিড ছুড়ে মারে। তার মুখমণ্ডল ও ডান চোখ ঝলছে গেছে। কক্সবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, মেয়ের বিয়ের কথা পাকা হওয়ার কথা জানতে পেরে বাদশাহ মিয়ার ছেলে নুরুল আবছার ভূট্টোসহ আরও কয়েকজন হবু বরের বাড়িতে গিয়ে চার দিন আগে হুমকি দিয়ে আসে। হুমকির কথা স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সালিশ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিযোগকারী কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়ায় বৈঠক হয়নি। এর মধ্যেই দুঃখজনক ঘটনাটি ঘটে গেল।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী বলেন, ভিকটিমের ডান চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে চক্ষু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬