ছেলের ইটের আঘাতে কলেজশিক্ষক বাবার মৃত্যু

০৩ জুলাই ২০২১, ০৭:০৬ PM
মৃত মো. ইমদাদুল হক

মৃত মো. ইমদাদুল হক © ফাইল ছবি

টাকা নিয়ে বাবার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করেন ছেলে। আর এতে মারা যান কলেজশিক্ষক বাবা। মৃত মো. ইমদাদুল হক (৫২) দিনাজপুরের চিরিরবন্দর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন। 

ঘটনাটি ঘটেছে চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের নান্দেরাই গ্রামে। অভিযুক্ত ছেলে রেজওয়ান ইসলাম (২৪) ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি গত বছর করোনাকালের শুরুতে চাকরি ছেড়ে বাসায় চলে আসেন তিনি। এর পর থেকে বাড়িতেই আছেন। 

জানা যায়, শুক্রবার দিনগত রাতে বাবার কাছে টাকা চাইতে গেলে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ক্ষুব্ধ হয়ে তার কলেজশিক্ষক বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ছেলে রেজওয়ানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবার মাথায় ইট দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন তিনি। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬