দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করলেন বিএনপি নেতা

২০ এপ্রিল ২০২৬, ১০:১১ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১০:১১ PM
বিদায় অনুষ্ঠানে হট্টগোলের ভিডিও

বিদায় অনুষ্ঠানে হট্টগোলের ভিডিও © সংগৃহীত

লিখিতভাবে দাওয়াত না দিয়ে মৌখিক দাওয়াত দেওয়ার কারণে গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করার ঘটনা ঘটেছে। এ সময় অশালীন আচরণ, মাইক কেড়ে নেওয়া এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত সানোয়ার হোসেন আওয়াল গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হট্টগোলের কারণে শিক্ষার্থীরা ভীতিকর পরিস্থিতিতে পড়ে এবং একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে প্রধান শিক্ষকের কক্ষের তালা খুলে দেওয়া হয়। এরপর সংক্ষিপ্তভাবে প্রায় এক ঘণ্টার মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন বলেন, বিদায় অনুষ্ঠান চলার সময় হঠাৎ উপস্থিত হন উপজেলার গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার ও তার লোকজন। অনুষ্ঠানস্থলে এসেই গালাগাল শুরু করেন তিনি। একপর্যায়ে সেখানে আওয়ালের সঙ্গে যোগ দেন আরও ১০-১৫ জন। তারা হঠাৎ প্রধান শিক্ষকের হাতে থাকা মাইক্রোফোন কেড়ে নেন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রধান শিক্ষকের কক্ষে তালা দেন।

প্রধান শিক্ষক আরও জানান, লিখিতভাবে দাওয়াত না দিয়ে মৌখিক দাওয়াত দেওয়ার কারণে আওয়াল ও তার লোকজন এমন পরিস্থিতি তৈরি করে। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়েছে।

অভিযুক্ত সানোয়ার বলেন, গালিগালাজ বা কক্ষে তালা দেওয়ার ঘটনায় আমি জড়িত নই। কিছু অভিভাবকের অভিযোগের ভিত্তিতেই আমি সেখানে গিয়েছিলেন। প্রবেশপত্রের ফি–সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছিল।

এ বিষেয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত করে তালিকা দিতে বলা হয়েছে। প্রধান শিক্ষকের কাছ থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

তিনি বলেন, নাম ও ঠিকানাসহ তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9