মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ

২১ জুন ২০২১, ১২:৪১ AM
পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে

পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে © প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সানজিদা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের একটি পোলট্রি খামারে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

সানজিদা করেরহাট গণিয়াতুলউলুম হোসাইনিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় আবুল বশরের মেয়ে।

পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য রবিবার (২০ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানায় অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন জানান, দক্ষিণ অলিনগর গ্রামের একটি পোলট্রি খামারে এক কিশোরীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে খামার থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। লাশের গলায় ওড়না পেঁচানোর দাগ রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬