ফুটবল খেলতে গিয়ে পরপর প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

১৬ জুন ২০২১, ১০:০৬ PM
কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে

কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত দুই বন্ধ হলেন মেহেদি হাসান সাগর (১৭) ও আয়াস আহমেদ আলভি (১৮)। তারা এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। রাজধানীর শ্যামপুর থানা এলাকায় তাদের বাসা।

জানা গেছে, সাগর ও আলভিসহ ১০/১২ জন দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় ঘুরতে যায়। সেখানে তারা ফুটবল খেলে। একপর্যায়ে ফুটবল পাশের খালে পড়ে। এ সময় সাগর ও আলভি ফুটবল তুলতে পানিতে নামলে তারা সাঁতার না জানায় খালে তলিয়ে যায়।

এ সময় শাহাদাত নামে অপর বন্ধু পানিতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্থানীয়রা শাহাদাতকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এ খবর পেয়ে স্থানীয়রা জাল ফেলে একজনকে উদ্ধার করে। এ ছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা অপরজনকে উদ্ধার করেন।

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েক বন্ধু মিলে ঘুরতে এসেছি। তাদের মধ্যে পাশের খালের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তাস্তর করা হয়েছে।’

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬