এক ছাত্রীর সঙ্গে দুই যুবকের প্রেম, সংঘর্ষে পুলিশসহ আহত ১৭

২৬ মে ২০২১, ১০:৪১ PM
নোয়াখালীর সেনবাগে প্রেম নিয়ে সংঘর্ষে আহতদের একজন

নোয়াখালীর সেনবাগে প্রেম নিয়ে সংঘর্ষে আহতদের একজন © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে এক মাদরাসাছাত্রীর সাথে যুবকের কথা বলা নিয়ে দুইপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ আহত হয়েছেন অন্তত ১৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেছে পুলিশ। ঘটনার পর সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আজ বুধবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে এএসআই সমর বড়ুয়াসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় ছাতারপাইয়া বাজারের মাদরাসার সামনে এক ছাত্রীর সাথে কথা বলছিল মান্দার কান্দি গ্রামের সাগর নামের এক যুবক। দক্ষিণ পাড়ার ফাহিম নামের অন্য এক যুবক এ সময় বিষয়টি দেখে সাগরের সাথে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিহয়।

পরে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেয়। ওই ছাত্রীকে সাগর ও ফাহিম দুজনই পছন্দ করে বলে ধারণা করছের স্থানীয়রা।

পড়ুন: পড়াশুনা থেকে ছিটকে পড়ছে দরিদ্র মেধাবীরা

এ ঘটনায় দুপুরে ওই দুই যুবক লোকজন নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। পরে দক্ষিণ পাড়া ও মজুমদার পাড়ায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে সেনবাগ ও সোনাইমুড়ী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।

এ প্রসঙ্গে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এক ছাত্রীর সাথে দুজনের প্রেমের সম্পর্ক রয়েছে। ছাত্রীর সাথে কথা বলা নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close