এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ PM
আর এস ফাহিম চৌধুরী

আর এস ফাহিম চৌধুরী © সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে এবার জুলাই আন্দোলনের মোহাম্মদপুর থানার মাসুদ হোসাইন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৬ এপ্রিল) এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ আদেশের কথা জানিয়েছেন।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। গত ৩০ মার্চ জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশান থানার মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২ এপ্রিল মাসুদ হোসাইন হত্যাচেষ্টা মামলায় ফাহিমকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই মমিনুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ঠিক করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। আর এস ফাহিমের পক্ষে তার আইনজীবী রবিউল্লাহ জামিন আবেদন করলে তা নাকচ হয়।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র‌্যাব কোয়ার্টারের সামনে মিছিল করছিলেন আন্দোলনকারীরা। বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলি করা হয়। এতে আহত হন মাসুদ হোসাইন। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুকে ইনফেকশন ধরা পড়ায় অপারেশনও করেন।

এ ঘটনায় গত বছরের ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নামে মামলা করেন মাসুদ হোসাইন।

কেন ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পড়ে মাঠে নামতে চায় আর্জে…
  • ১৩ জুলাই ২০২৬
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দ…
  • ১৩ জুলাই ২০২৬
রক্তপরীক্ষার জন্য হেমাটোলজি মেশিন অনুদান পেল ঢামেকসহ ১৫ হাস…
  • ১৩ জুলাই ২০২৬
২০২৯ সালেই চালু হচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর 
  • ১৩ জুলাই ২০২৬
ট্যালেন্টপুল বৃত্তি পেলেন যমজ তিন বোন
  • ১৩ জুলাই ২০২৬
তৃণমূলে ২১ হাজার অ্যান্টি-ভেনম মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence