ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

১৯ মে ২০২১, ০৬:১১ PM
কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা © ফাইল ফটো

চট্রগ্রামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মে) রাত ৯টায় সীতাকুণ্ডুর মুরাদপুর পেশকার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ছাত্রদল কর্মীর নাম কোরবান আলী সোহেল (২২)। সে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৯টার দিকে সোহেল তার এক বন্ধুর মোটরসাইকেলে সীতাকুণ্ড বাজারে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি উপজেলা গেট অতিক্রম করা মাত্রই পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা থেকে মোটরসাইকেলে লাথি দেয়া হয়। মোটরসাইকেলটি পরে গেলে এর চালক পালিয়ে যায়। এ সময় সিএনজির মধ্যে থাকা দুর্বৃত্তরা সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য৷ ককমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত সোহেল নিজেও একটি হত্যা মামলার আসামী। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬
মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬