মিতু হত্যা: ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

১২ মে ২০২১, ০৪:৫১ PM
বাবুল আক্তার

বাবুল আক্তার © ফাইল ফটো

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার পর সাতদিনের রিমান্ড আবেদন জানিয়েছে পিবিআই। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (১২ মে) বেলা আড়াইটার সময় চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে হাজির করার পর রিমান্ড শুনানি হয়।

পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী মো. আরিফুর রহমান জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। আগামী ১০ দিনের মধ্যে আদালত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন স্ত্রীকে খুন করতে ৩ লাখ টাকা দিয়েছিলেন সাবেক এসপি বাবুল আক্তার

এর আগে বাবুলকে এক নম্বর আসামি করে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। বুধবার পাঁচলাইশ থানায় মিতুর বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য অধিগ্রহণ করে পিবিআই। এরপর পিবিআই মোশাররফ হোসেনের মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। পদোন্নতি পেয়ে পুলিশ সদরদপ্তরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল। তার ঠিক আগেই চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে ছিলেন তিনি।

আরো পড়ুন

মিতু হত্যা: এক নম্বর আসামি হচ্ছেন স্বামী বাবুল আক্তার

মিতু হত্যায় স্বামী সাবেক এসপি বাবুল আক্তার গ্রেপ্তার

৩ দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ইসরায়েলি মুদ্রা ‘শেকেল’, দর…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬
উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
  • ১৫ এপ্রিল ২০২৬