উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি

১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

উদ্ভিজ্জ খাবারভিত্তিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলে ডিমেনশিয়া ও আলঝেইমার রোগের ঝুঁকি কমতে পারে এমন তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষণায় বলা হয়, শস্য, ফলমূল ও শাকসবজি সমৃদ্ধ খাদ্যাভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। এমনকি জীবনের পরবর্তী পর্যায়ে, যেমন ৫০ বা ৬০ বছর বয়সে এই অভ্যাস শুরু করলেও উপকার পাওয়া সম্ভব।

গবেষণায় দেখা গেছে, যারা ১০ বছরে তাদের খাদ্যতালিকা থেকে অস্বাস্থ্যকর খাবার কমিয়েছে, তাদের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকি প্রায় ১১ শতাংশ কমেছে। বিপরীতে, যারা বেশি পরিমাণে পরিশোধিত শস্য ও চিনি সমৃদ্ধ উদ্ভিজ্জ খাবার গ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জার্নাল নিউরোলজি-এ প্রকাশিত গবেষণায় প্রায় ৯৩ হাজার মানুষের খাদ্যাভ্যাস বিশ্লেষণ করা হয়, যাদের গড় বয়স ছিল ৫৯ বছর।
গবেষকদের মতে, সব ধরনের উদ্ভিজ্জ খাবার সমান উপকারী নয়। পূর্ণ শস্য, তাজা ফল, শাকসবজি, বাদাম ও ডালজাতীয় খাবারকে স্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে পরিশোধিত শস্য, অতিরিক্ত চিনি, ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, ফলের রসের পরিবর্তে সম্পূর্ণ ফল খাওয়া বেশি উপকারী, কারণ এতে থাকা আঁশ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
গবেষণায় আরও বলা হয়, স্বাস্থ্যকর উদ্ভিজ্জ খাদ্যাভ্যাস শুধু মস্তিষ্ক নয়, বরং হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকিও কমাতে সহায়ক। তবে, শুধু উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করাই যথেষ্ট নয়, খাদ্যের মানও সমান গুরুত্বপূর্ণ। [সূত্র: সিএনএন]

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9