যাত্রীবেশে ট্রাভেল ব্যাগে নিয়ে যাচ্ছে অস্ত্র, যুবক ধরা

অস্ত্রসহ আটক

অস্ত্রসহ আটক © টিডিসি ফটো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্রসহ মফিজ উদ্দিন জাহাঙ্গীর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি শুটারগান উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মে) সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।

আটক মফিজ উদ্দিন জাহাঙ্গীর কক্সবাজার জেলার বড় মহেশখালীর নিজ তালুক পাড়ার মো. ফোরকানের পুত্র। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া।

ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুনতিতে চেক পোস্ট বসানো হয়। এসময় চট্টগ্রামমুখী একটি ম্যাজিক (লেগুনা) গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। তখন যাত্রীবেশে থাকা মফিজ উদ্দিন জাহাঙ্গীরের ট্রাভেল ব্যাগে ভিতর থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি দুটি শুটারগান।

পরে তাকে আটক করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে আজ মঙ্গলবার (১১ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে জানান ওসি।

ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬