চিরকুট লিখে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা

০৮ মে ২০২১, ১১:৩৪ PM
নিহত সুজন সাহা

নিহত সুজন সাহা © সংগৃহীত

যশোরে চিরকুট লিখে সুজন সাহা (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (৮ মে) দুপুরে শহরের বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন সাহাবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুবপরিষদের যশোর পৌর কমিটির সভাপতি ও যশোর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বেজপাড়ার বুনোপাড়া এলাকার স্বপন কুমার সাহার ছেলে। 

নিহতের বাবা বলেন, শনিবার বেলা ১১টার দিকে সুজন বাইরে থেকে বাসায় এসে ঘরে ঢোকে। এরপর বিকেল ৩টার দিকে তাকে ডাকলেও কোনো সাড়া-শব্দ পাইনি। ভেতর থেকে ঘরের সিটকিনি দেওয়া ছিল। দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে সে ঝুলে রয়েছে। নিচে নামিয়ে দেখি সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, মৃত্যুর আগে সুজন একটি চিরকুট লিখে গেছে। যাতে লেখা তার মৃত্যুর জন্য কেউই দায়ী না। তার মরদেহ যেন ময়নাতদন্ত করানো না হয়।

যশোর কেতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
close