সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশনে নতুন নেতৃত্ব

৩০ এপ্রিল ২০২১, ০৮:২৪ PM
সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন (পিএসএ)

সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন (পিএসএ) © ফাইল ফটো

মিম মারিহা মৃধাকে সভাপতি এবং সালমান রশিদ শান্তকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন (পিএসএ)। আজ শুক্রবার (৩০শে এপ্রিল) বিকেল ৩টায় বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে এ সংগঠনটি।

নব্য গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে ইবি’র সাদিয়া সুলতানা নিশা ও বশেমুরবিপ্রবি’র ইফফাত জাহান শমী, যুগ্ম সাধারণ সম্পাদক শাবিপ্রবি’র সানজিদা মেহেরি, সাংগঠনিক সম্পাদক তেজগাঁও কলেজের মো. রাফিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিপ্রবি’র অনুপমা আনজুম এবং ইডেন মহিলা কলেজের আনিকা তাবাসসুমকে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া কোষাধ্যক্ষ রাবির মো. মিনহাজ উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার কলেজের হৃদয় ইফতেখার ইফতি, প্রচার ও প্রচারণা সম্পাদক বশেমুরবিপ্রবি’র রিফাত হাসান রবিন, সহকারী প্রচার ও প্রচারণা সম্পাদক শাবিপ্রবি’র জারিন তাসনিম ও নোবিপ্রবি’র আরাফাত বাদশা, দপ্তর সম্পাদক রাবি’র নোয়েল নাহিদ টিপ, সহকারী দপ্তর সম্পাদক কুবি’র তামান্না তাজরীন তিশা।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আফিয়া সুলতানা, আয়শা সিদ্দিকা আশা, সুমাইয়া বিনতে আজাদ, আতিক মোহাম্মদ জুবায়ের, নাফিসা জাহান, জিনাত ইমু, সজল মুহিব, মারিয়া হায়দার শান্তা, ফৌজিয়া কালাম কান্তা এবংআফসানা আফরিন।

‘এনসিউরিং মেন্টাল হেল্থ বাই এনরিচিং আওয়ারসেল্ভ’ -স্লোগানকে ধারণ করে ২০২০ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠে সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন (পিএসএ)।

আরও পড়ুন : লকডাউন থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞদের ১০ সুপারিশ

শিক্ষার্থীদের মনোবৈজ্ঞানিক জ্ঞানের বিকাশের পাশাপাশি সবার মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে এই সংগঠন। করোনা মহামারিতে শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্যের কথা চিন্তা করে অভিজ্ঞ মনোবিজ্ঞানীদের দ্বারা টেলিকাউন্সেলিং সেবার পাশাপাশি বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও ফেসবুক লাইভের আয়োজন করেছে এই সংগঠন।

পিএসএ’র সম্মানিত উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষারের নির্দেশনায় এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. আব্দুল লতিব সম্রাট ও সদস্য সচিব মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ট্যাগ: রাবি
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬