নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা

২২ এপ্রিল ২০২১, ০৮:১৫ AM
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়েছে।কক্সবাজার শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন মামলাটি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য নুরের বিরুদ্ধে মামলাটি করেছেন বলে জানিয়েছেন মইন উদ্দিন।

বুধবার (২১ এপ্রিল) সদর মডেল থানায় মামলাটি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন ব্যক্তিগত ফেসবুকে একাউন্টে ভিডিও লিংকটি পায়। তাতে দেখা যায়, নুর তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করেন।

এর উল্লেখযোগ্য বক্তব্য অজ্ঞাতনামা আসামিরাও তাদের ফেসবুক আইডি এবং পেজ থেকে পোস্ট-শেয়ার করেন। তাতে অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে। এ বক্তব্যের মাধ্যমে সাধারণ সরলমনা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে ফেলে।

আরও বলা হয়েছে, নুরসহ তার অনুসারী আসামিদের আইনের আওতায় আনা গেলে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব বলে এজাহারে উল্লেখ করেন জেলা ছাত্রলীগের এই নেতা।

ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
close