কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে ‘শিশুবক্তা’ রফিকুলকে

১০ এপ্রিল ২০২১, ০২:২১ PM
শিশুবক্তা রফিকুল

শিশুবক্তা রফিকুল © ফাইল ছবি

‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে গাজীপুর জেলা করাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৯টায় র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে স্থানান্তর করা হয়।

গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ বিষিয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সকাল সোয়া ৯টায় রফিকুল ইসলামকে জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সকাল ১০টায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান বলে কারা সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (৮ এপ্রিল) র‍্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় মামলা করা হয়। পরে ঢাকায় তার নামে আরও একটি মামলা করা হয়।

এর আগের দিন বুধবার (৭ এপ্রিল) ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‍্যাব।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, বৃহস্পতিবার সকালে র‍্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদী হয়ে গাছা থানায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগ: আটক
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬